Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

নীলফামারীতে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১৪ পিএম  (ভিজিটর : ১৪২)

নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। সভায় বর্ণাঢ্যভাবে বাংলা নববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু), রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু প্রতাব চন্দ্র, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝