Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

বাংলা নববর্ষ ও বিজ্ঞান মেলা উপলক্ষে তানোরে প্রস্তুতি সভা

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:১৫ পিএম  (ভিজিটর : ১১)

গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপন এবং “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজনের লক্ষ্যে রাজশাহীর তানোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তানোর উপজেলা প্রশাসনিক হলরুমে পর্যায়ক্রমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।

সভায় জানানো হয়, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে নববর্ষ উদযাপনে নানা আয়োজন রাখা হবে। একইসঙ্গে নববর্ষ উদযাপনের পরদিন থেকে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজন করা হবে।

বক্তারা বলেন, নববর্ষ ও বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ এবং তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নববর্ষ উদযাপন ও বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নির্বাচন এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝