Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম  (ভিজিটর : ২৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. সলিম উল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়ুয়াপাড়া চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ১০০টি প্যাকেটে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা সলিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝