Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক, দুজনের কারাদণ্ড

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ক্রেতাকে আটক করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় এক মাদক বিক্রেতাকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ক্রেতাকে এক মাস এবং বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার শামুকপোতা এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ খোকন গাজীর ছেলে ইকবাল গাজীকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কপিলমুনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে বাদশা সরদারকে তাঁর নিজ এলাকা থেকে আটক করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে বাদশা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবী ও বিক্রেতা কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝