Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ এএম  (ভিজিটর : ১৩২)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলদেশি নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪০) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুর ছেলে।

বিজিবি ও স্থানীয় লোকজন জানান, ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন (৪৯) নিহত হয়।

পরে নিহত আলী হোসেনের মরদেহ বিএসএফের সদস্যরা টেনেহিঁচড়ে নিয়ে গেছে বলে জানিয়েছে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, ধবলগুড়ি সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবি এ ঘটনায় কাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝