Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
শিরোনাম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:৫৮ পিএম  (ভিজিটর : ৪৩)

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লায় ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টা থেকে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শত শত ইপিজেড শ্রমিকদের স্লোগান দিতে দেখা গেছে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, গত ২০ মাস ধরে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত নাসা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এতে অনেক পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে উল্লেখ করে কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির এক শ্রমিক জানান, দীর্ঘদিন যাবত শ্রমিকদের বেতন আটকে রেখেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক থেকে উঠব না।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তারা বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝