Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

পলাশে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিটর : ১৫৫)

নরসিংদীর পলাশে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী রাজিব শেখ ও রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিনার (৪ এপ্রিল) সকালে উপজেলার খানেপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রাজিব শেখ (৪০) খানেপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে ও রকি (২৮) একই গ্রামের মৃত খোরশেদের ছেলে।

পুলিশ জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় অফিসারসহ খানেপুর গ্রামে একটি বসতঘরে মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝