Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম  (ভিজিটর : ১১০)

জামালপুরের মাদারগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ মামলায় একমাত্র আসামী আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ থানা - পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

মামলা সুত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

এ ঘটনায় ২৮ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এরপর ৩০ মার্চ মামলা নথিভুক্ত হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। ১ এপ্রিল বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় তার ভায়রা ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে হাজির করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝