Dhaka, Wednesday | 26 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 26 August 2026 | English
শিরোনাম:

মান্দায় গাঁজাসহ যুবক আটক

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম  (ভিজিটর : ৬৯)

নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাঁও টিটিহারি এলাকায় এ অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে কালিগাঁও টিটিহারি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং মান্দা থানার এএসআই রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকবিরোধী টাস্কফোর্সের এই অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝