Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

ভাঙ্গায় ফসলি মাঠে তরুণী নির্যাতন, গ্রেফতার ১

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ৩৭)

ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকাকে ডেকে নিয়ে ফসলি মাঠে ৪ বন্ধু মিলে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত নাহিদ ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতভর ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের ফসলি মাঠে গণধর্ষণের শিকার হয় নারী।

গ্রেফতার নাহিদ কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির পুত্র।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, বুধবার সকাল ৮টার দিকে ৯৯৯ কল পেয়ে ঘটনার বিষয় জানতে পারি যে, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে একটি মেয়েকে আটকিয়ে রেখেছে। পরে আমাদের পুলিশের ২টি টিম ঘটনা স্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।

মেয়েটি আমাদেরকে (পুলিশ কে ) জানায়, তাকে চার যুবক নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম আমাকে ফসলের মাঠে নিয়ে এসে জোরপূর্বক গণধর্ষণ করে । এ সময় মেয়েটির সাথে থাকা এক জোড়া স্বর্নের দুল ও নগদ তিন হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয় তারা ।

পরে মেয়েটিকে ভাঙ্গা থানায় নিয়ে আসার পর সে মামলা দায়ের করে। পরে ডাক্তারী পরীক্ষার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে গনধর্ষনের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাহিদ নামের একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝