Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

অবৈধ ভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:২৭ পিএম  (ভিজিটর : ১০১)

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার আজাদমোড় এলাকার একটি ভলকানাইজিং দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭১ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। আজাদমোড় সংলগ্ন ‘সালাম ভলকানাইজিং’ নামক দোকানে এই বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। তবে অভিযান চলাকালে দোকান মালিককে সেখানে পাওয়া যায়নি।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী প্রকাশ্য নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত ১ হাজার ৬৭১ লিটার ডিজেল মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে প্রদান করা হয়েছে। জব্দকৃত তেলের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৭০ টাকা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিন জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় এই অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জনস্বার্থে এবং জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এলাকায় অবৈধ জ্বালানি ব্যবসা ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝