Dhaka, Tuesday | 31 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 31 March 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

খুলনায় জ্বালানি তেল নিয়ে পেট্রোল পাম্পে হাতাহাতি

প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৫৪ পিএম  (ভিজিটর : ৯৮)

খুলনা নগরের দৌলতপুরস্থ খুলনা ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে ওই পাম্পে তেল দেয়া নিয়ে দু গ্রাহকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় নিরাপত্তায় থাকা পুলিশের ওপর হামলার শিকার গ্রাহককে চড়াও হতে দেখা যায়। শহরের প্রতিটি পাম্পেই উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। মহানগর ঘেষা উপজেলা থেকে মোটরসাইকেল চালকরা তেলের জন্য লাইন দেয়ায় জটলা ও উত্তেজনা বাড়ছে।

জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো জাহিদুল ইসলাম বলেন, তেল নেয়াকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে উত্তেজনা থেকে ২ গ্রাহকের মধ্যে হাতাহাতি হয়।

এ সময় পুলিশের ওপর অসন্তোষ দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝