Dhaka, Tuesday | 31 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 31 March 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

পাবনায় “জাগরণের গান ও কবিতা” আয়োজনে প্রাণের ছোঁয়া

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম  (ভিজিটর : ৪)

দীর্ঘ বিরতি ও নানা বাধা পেরিয়ে পাবনায় অনুষ্ঠিত হলো স্বাধীনতার আবহে “জাগরণের গান ও কবিতা” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন। 

একুশে বইমেলা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাউল, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে মিলনায়তন হয়ে ওঠে প্রাণবন্ত।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন-এ শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক-শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানজুড়ে গান, কবিতা আবৃত্তি ও মুক্তচিন্তার পরিবেশনা দর্শকদের মাঝে গভীর আবেগের সঞ্চার করে।

উপস্থিত শ্রোতারা জানান, এমন আয়োজন তাদের মনে এক ধরনের আত্মিক তৃপ্তি এনে দিয়েছে এবং সাংস্কৃতিক চর্চার প্রতি নতুন করে আগ্রহ তৈরি করেছে।

অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝