Dhaka, Wednesday | 1 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 April 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

মাদকচক্রের বিরুদ্ধে টঙ্গীতে যুদ্ধ, গ্রেপ্তারে সময়সীমা ৭২ ঘণ্টা

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিটর : ৮)

​গাজীপুরের টঙ্গীতে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী গণআন্দোলনের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ ইউথ রেভল্যুশন’।

মঙ্গলবার (৩১মার্চ) বিকেলে টঙ্গী বাজার সেনা কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

গত ২৮মার্চ রাতে টঙ্গী মাজার বস্তির মাদক ব্যবসায়ীদের হামলায় আহত সংগঠনের সদস্যদের ওপর হামলাকারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা ।

​মানববন্ধনে বক্তব্য রাখেন, ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএম শামীম, বাংলাদেশ ইউথ রেভল্যুশনের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তব্যে ৫৭নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএম শামীম  প্রশাসনের উদ্দেশে বলেন, “গত ২৮ মার্চ আমাদের ভাইদের ওপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি তা না করা হয়, তবে এই মানববন্ধন অচিরেই বিশাল জনসমাবেশে রূপ নেবে। আমরা গাজীপুর পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ব্যবস্থা না নিলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মাদকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব।”

​তিনি  বলেন, “কারা এই মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় (সেন্টার) দিচ্ছে, তাদের তালিকা করুন। আমরা সামাজিকভাবে তাদের বয়কট করব। মাদক ব্যবসায়ীদের কোনো দল নেই, তাদের কোনো নির্দিষ্ট পরিচয় নেই। তারা দেশ ও জাতির শত্রু।”

​তিনি আরও বলেন, মাদক নির্মূল কেবল রাজনৈতিক ব্যক্তিদের কাজ নয়, এটি সাংবাদিক, প্রশাসন এবং ছাত্র সমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব। “আমরা যদি আজ মাদক নিয়ন্ত্রণ করতে না পারি, তবে আমার ভাই, আপনার ভাই—সবাই ধ্বংস হয়ে যাবে। আসুন, আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি।”
​উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে টঙ্গী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় বাংলাদেশ ইউথ রেভল্যুশনের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা। ওই হামলায় বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝