Dhaka, Tuesday | 31 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 31 March 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৫৩ এএম  (ভিজিটর : ২১)

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্র জানায়, আগামী এপ্রিলের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে কমিশন। সেই রোডম্যাপ অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে প্রিলিমিনারি পরীক্ষার ফলও নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। একই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই আটটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী অংশ নেন।

এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে মাত্র ৯ দিনের মধ্যে ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জন নিয়োগ দেওয়া হবে।

পিএসসির পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝