Dhaka, Wednesday | 1 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 April 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৩১ পিএম  (ভিজিটর : ৭৪)

রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। সভায় বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, মৎস্য অফিসার ফারজানা আক্তার, মহিলা বিষয়ক অফিসার রেবেকা ইয়াসমিন, ওসি তদন্ত আনোয়ার হোসেন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলায় পেট্রোল পাম্পে তেল সরবরাহ নিশ্চিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, অসাধু ব্যবসায়ি ও মজুদদারসহ বিভিন্ন সমস্যার নানাদিক বক্তব্যে উঠে আসে। সভার সভাপতি ইউএনও পাপিয়া সুলতানা বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যবসায়ি ও মজুদদারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয়গুলো রেজুলেশন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝