Dhaka, Wednesday | 1 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 April 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ হলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম  (ভিজিটর : ৪৭)

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।

(৩১ মার্চ) মঙ্গলবার বেলা সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে অত্র রেঞ্জের ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে ফেব্রুয়ারি-২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।

সভায় ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলাসমূহের সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝