Dhaka, Wednesday | 1 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 April 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

পাইকগাছায় বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিটর : ৪৫)

পাইকগাছা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান শেখ, মেডিকেল অফিসার অর্ণব ঘোষ, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, পাইকগাছা টিটিসির অধ্যক্ষ হাবিবুর রহমান, কলেজের প্রভাষক কান্তি ঘোষ, অসীম কুমার সরকার, মোঃ আব্দুল আলীম, ভারপ্রাপ্ত শিক্ষক সঞ্জয় কুমার সজল, অঞ্জলি রানী শীল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় আসন্ন বিজ্ঞান মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মেলার সম্ভাব্য তারিখ, স্থান নির্ধারণ, স্টল বরাদ্দ, কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন এবং বাজেট অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি মেলাকে সফল করতে বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়।

এ সময় বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প মেলায় উপস্থাপনের জন্য উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝