Dhaka, Thursday | 14 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 14 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

নালিতাবাড়ীতে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ৪২)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনুমোদন ছাড়াই পরিচালিত ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দুপুরে শেরপুর জেলা সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহীন ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রায় দুই মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অপারেশনসহ চিকিৎসা সেবা দিয়ে আসছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন এই হাসপাতালটি বন্ধ করে সিলগালা করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝