Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ২:৫৯ পিএম  (ভিজিটর : ৪৬)

ফরিদপুরের ভাঙ্গায় সংঘবদ্ধভাবে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তাদের গ্রেফতারের পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হল উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া গ্রামের মোস্তফা আকন্দের ছেলে মেহেদী আকন্দ (২৪), সলিলদিয়া গ্রামের টিপু মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (২২) এবং একই গ্রামের সবুজ তালুকদারের ছেলে বায়েজিদ তালুকদার (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার  জাঙ্গালপাশা গ্রামের অটোরিকশা চালক সাগর মাতুব্বর (১৯) প্রতিদিনের মতো শুক্রবার সকালে অটোগাড়ি নিয়ে বের হন। সকাল আনুমানিক ১১টার দিকে মালিগ্রাম বাজার স্ট্যান্ড থেকে পুলিয়া যাওয়ার কথা বলে তিন যাত্রী তার অটো গাড়ীতে ওঠে। পথিমধ্যে সলিলদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মেহেদী আকন্দ ধারালো চাকু দিয়ে চালককে জিম্মি করে এবং অন্য দুইজন ছোরা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ ১ হাজার ২৩৩ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে তারা অটোগাড়ি ছিনতাইয়ের চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানে মেহেদী আকন্দকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে আরও দুটি দেশীয় ছোরা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্য দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝