Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
শিরোনাম:

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ৭১)

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ কয়েকজন পুলিশকে মারপিটের অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানার ভেতরে এ ঘটনা ঘটে। মারধরে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম কানন নামের এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার, (সি সার্কেল) এবিএম রশিদুল বারী  সাংবাদিকদের জানান, পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। পরে তারা থানার ওসি সারোয়ার আলমকে পলাশবাড়ী পৌরসভার কালিবাজারে বিবদমান একটি দোকানে তালাবদ্ধ করতে বলেন। এসময় ওসি দোকানে তালা দিতে রাজি না হলে পলাশ ও তার লোকজন পুলিশের ওপর চড়াও হন। এ নিয়ে উভয়পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তারা ওসির গায়ে হাত তোলে। পরে ওসিকে বাঁচাতে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারাও আহত হন বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা রশিদুল বারী। তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ সোহাগ জানান, গতকাল রাতে এএসআই রুহুল আমিন ও শাহ আলমসহ সাতজন পুলিশ সদস্য আহত অবস্থায় এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পলাশবাড়ী থানায় কর্মরত আহত পুলিশ সদস্যের একজন এএসআই রুহুল আমিন বলেন, পুলিশের ওপর আক্রমণ করে বেরিয়ে যাওয়ার সময় তাদের আটকাতে গিয়ে হামলার শিকার হন। এসময় তারা পুলিশকে মারধর করেন।

অভিযোগের বিষয়ে পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু থানায় যান। অভিযুক্তদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের কোনো কর্মী জড়িত আছে কিনা থানার সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। তবে গণমাধ্যমকর্মীরা ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখতে চাইলে পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ভিডিও দেখানো হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝