Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

পলাশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:৫১ পিএম  (ভিজিটর : ২১৪)

নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা সদর সরকারি বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিকেলে উপজেলার মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খাঁন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুনসহ পুলিশ প্রশাসনের সদস্যরা। এছাড়াও উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

অন্যদিকে দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কর্মরত সাংবাদিকরা দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝