Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

নীলফামারীতে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার ৬

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১:১৫ পিএম  (ভিজিটর : ৯৬)

নীলফামারীর কিশোরগঞ্জে সাইবার সুরক্ষা আইনে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাদেরকে বড়ভিটা বাজার সংলগ্ন একটি ক্লাব ঘর থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হল, বড়ভিটার বড়ডুমরিয়া পাইকারটারী গ্রামের সাজু খান (৩৫), আসাদুজ্জামান (৪০), তানভীর আহমেদ মিজান (৩০), তানজিদ হোসেন (২৪), সাদুরারপুল গ্রামের তৌহিদুল ইসলাম (৩০), উত্তর বড়ভিটা ডাংগাপাড়া গ্রামের আলাল ইসলাম (৩৫)। 

বিষয়টি নিশ্চিত করে এস আই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই বড়ভিটা বাজারের একটি ঘরে কয়েকজন যুবক ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটে বিভিন্ন দেশের ভিসার আবেদন, নকল পাসপোর্ট, চাকুরী দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র, চাকুরীতে যোগদান ও বিদেশ গমনের সংশ্লিষ্ট কাগজপত্র এবং ব্যাংক লোন দেয়ার নামে প্রতারণা মূলক প্রচার করে বিকাশ/রকেট/নগদ একাউন্টে অর্থ সংগ্রহসহ অনলাইন ক্যাসিনো আইডিতে প্রবেশ করে অনলাইন জুয়া খেলা এবং মাদক সেবন করছে। অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণা, ক্যাসিনো খেলা ও মাদক সেবনের কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুছ জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝