Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

রাণীনগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪৫ পিএম  (ভিজিটর : ২৬৫)

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল।

রোববার ( ১৫ মার্চ) রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজন হলেন, উপজেলার চকাদিন গ্রামের বাবলুর ছেলে রনি ইসলাম (২০) ও নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রকি আহমেদ (২৪)।

জানা গেছে, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেড় কেজি গাঁজাসহ রনি ও রকি নামের দুই যুবককে গ্রেফতার করে। রাতেই তাদের দুইজনকে থানায় সোর্পদ করে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, র‌্যাবের পক্ষ থেকে দায়েরকৃত মাদক মামলায় রনি ও রকিকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝