Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

ডাক মন্ত্রী ফকির মাহবুব আনাম

আইসিটি সেক্টরে দশ লক্ষ মানুষের কর্মসংস্থান করা হবে

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম  (ভিজিটর : ২৪)

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আইসিটি সেক্টরে দশ লক্ষ মানুষের কর্মসংস্থান করা হবে। প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুরের টঙ্গীর নীমতলী এলাকায় “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ‘গাছা খালের’ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।”

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। পলিথিন ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে দেয়া যাবে না। আমরা যদি সচেতন হই, তবে আইনের কঠোর বাস্তবায়নের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, পানি দূষণরোধে টঙ্গীর শিল্প কারখানাগুলোতে ইটিপি চালু রাখতে হবে । সরকার শিল্প মালিকদের প্রণোদনা দিয়েছেন । কারখানা করলে নিয়ম মেনেই করতে হবে । আজ যে খাল খনন কাজের শুরু হলো এ খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।

তিনি বলেন, গাছা খালের সাড়ে পাঁচ কিলোমিটার অংশ পুনরায় খনন করা হবে। খালের পানি প্রবাহ ঠিক রাখতে ও খাল ভরাট বন্ধে খালের দুই পাশে তাল গাছ রোপনের সিন্ধান্ত নেয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনায় এবং গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝