Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

ভালুকায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম  (ভিজিটর : ২৩)

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

রবিবার (১৫ মার্চ) গভীর রাতে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইন্নত বেপারী, বিপ্লব বেপারী, ইরাক ও বিশ্বাসী। গ্রেফতারকৃতরা সবাই জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারীপাড়া এলাকার বাসিন্দা। তারা পাড়াগাঁও এলাকার শফিকুল আজম (সজীব) এর বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে হকারির আড়ালে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই আবু তাহের, এএসআই আনোয়ার-১ ও এএসআই রাজীব রায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত চারজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৬, ১৬/০৩/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝