Dhaka, Thursday | 14 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 14 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

শেরপুরে নারী পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদ বিতরণ

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম  (ভিজিটর : ৯৭)

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নারী পুলিশ সদস্যের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

(১৫ মার্চ) রোববার সকালে শেরপুর শহরের ‘ডায়নামিক আইটি ইনস্টিটিউট ক্যাম্পাসে’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী নারী পুলিশ সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।

পুলিশ সুপার মহোদয় তাঁর​ বক্তব্যে, “স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণে তথ্যপ্রযুক্তির জ্ঞান অপরিহার্য। নারী পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ তাদের পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি করণে এবং দাপ্তরিক কাজে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আনবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠ পর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ​নাসরিন আক্তার, আরওআই রিজার্ভ অফিস জনাব মোহাম্মদ দুলাল আকন্দ-সহ ​জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝