Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৪৯ পিএম  (ভিজিটর : ৭৪)

ময়মনসিংহের ভালুকায় সাত বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ বছর বয়সী ওই কিশোরকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে ওই শিশুটি সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় একই এলাকার ১৩ বছর বয়সী ওই কিশোর ফুল পেড়ে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে নির্জন একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে দুপুর আনুমানিক দেড়টার দিকে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। 

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ভালুকা মডেল থানার এসআই মোঃ নূরুল হক নেতৃত্বে একদল পুলিশ সাতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারছে অভিযুক্ত কিশোর।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝