Dhaka, Thursday | 14 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 14 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

ডেঙ্গু প্রতিরোধে নালিতাবাড়ী পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৪৬ পিএম  (ভিজিটর : ৯৬)

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী পৌরসভা।

শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রেজওয়ানা আফরিন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝