Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

নিখোঁজের তিনদিন পর নদে মিলল মরদেহ

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৩৪ পিএম  (ভিজিটর : ৮৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনায় নিখোঁজের তিনদিন পর ভৈরব নদে ভাসমান অবস্থায় রিক্সা চালক হানিফ শেখের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার ভোর রাতে খুলনার জেলখানা খেয়া ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাট এলাকার স্থানীয়রা জানায়, সেহরীর কিছুক্ষণ পর ভৈরব নদে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান। এর পর তারা স্থানীয় থানাকে খবর দিলে তারা নৌপুলিশকে বিষয়টি অবগত করে। নৌপুলিশ ঘটনাস্থলে এসে নদীতে লাশটি উদ্ধার করে।

নৌপুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, ভোর ৫ টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে আসে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার যখন তিনি গোসলের জন্য ভৈরব নদের ৪ নং ঘাটে নামেন তখন স্থানীয় কয়েকজনের সাথে দেখা হয়। এরপর তিনি নদের প্রচন্ড স্রোতে হারিয়ে যান।
লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, হানিফ শেখ ৪ নং ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। পেশায় তিনি একজন রিক্সাচালক। তিনি প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত রিক্সা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল  করে বাড়িতে ফেরেন। 

গত বৃহস্পতিবার তিনি ভোর ৬ টার দিকে নদীতে গোসলের জন্য নেমে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয় ডুবরিরা ভৈরব নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়ে না পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। 

নিখোঁজের তিনদিন পর শনিবার ভোর রাতে জেলখানা খেয়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝