Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

সুন্দরগঞ্জে ১৭'শ পরিবার পেল প্রস্তুত খাবার

প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৩২ পিএম  (ভিজিটর : ৫৪)

গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ ১ হাজার ৭০০ পরিবারের মাঝে প্রস্তুত খাবার (রেডি টু ইট কুকড ফুড) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিনভর সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ, শোভাগঞ্জ ডিগ্রি কলেজ ও শিবরাম স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচিত পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব খাবার বিতরণ করা হয়।

‘রেডি টু ইট কুকড ফুড (বিফ পাউচ)’ শীর্ষক এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (AMAN)। এতে অর্থায়ন করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা Human Appeal–UK।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম, অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান)-এর প্রতিনিধি ডা. মো. আব্দুল গাফফার, মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন সজিব, তারাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. মামুনুর রশিদ, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি একেএম নাজমুল হুদা, স্বেচ্ছাসেবক আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ প্রমুখ।

আয়োজকরা জানান, মানবিক কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী পরিবারের মাঝে প্রস্তুত খাবার বিতরণ করা হয়েছে, যাতে তারা জরুরি পরিস্থিতিতে সহজেই পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন।

তারা আরও জানান, পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝