পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি শর্টগান, বন্দুকের বাট ও অস্ত্র তৈরির মেশিনারিজ টুলবক্সসহ ফারহানা খন্দকার (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা শহরের কাচারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ফারহানা খন্দকার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।
র্যাব জানায়, অভিযানে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (শর্টগান), একটি বন্দুকের বাট এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত একটি মেশিনারিজ টুলবক্স উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/জেএস