দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা কক্সবাজারে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনি –এ পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
মন্ত্রীকে বরণ করতে এ সময় বিমানবন্দর এলাকায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিমানবন্দর থেকে সড়কপথে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে –এ পৌঁছায়। সেখানে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় মন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া জানান, সরকারি এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল ৯ মার্চ দুপুর পর্যন্ত কক্সবাজারে অবস্থান করবেন। সফরকালে তিনি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার শহর থেকে সড়কপথে –এর উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টার দিকে তিনি পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
আগামীকাল সোমবার (৯ মার্চ) সকালে পেকুয়া থেকে কক্সবাজারে ফিরে বেলা সাড়ে ১১টায় –এ অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন তিনি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সভা শেষে বিকেলের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। নিজ জেলা সফরকে ঘিরে কক্সবাজারে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে বেশ উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, এ সফরের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে।
এফপি/জেএস