Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

মোল্লাহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিটর : ৪৫)

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এনজিও ইনসিডিন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ মঈন খান, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম ও রেখা পারভীন, সাংবাদিক এস এম মিজানুর রহমান ও শফিউল আজম নিশানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার। আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, শিক্ষা, নিরাপত্তা এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে পৃথকভাবে এনজিও ইনসিডিন বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলার ৫টি নারী উন্নয়ন সংস্থার অংশগ্রহণে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি এবং মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে নারী উন্নয়ন সংস্থা রংধনুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝