Dhaka, Saturday | 11 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 11 July 2026 | English
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
শিরোনাম:

বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:০৫ পিএম  (ভিজিটর : ১৫২)

পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামের মৃধা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হত দরিদ্র তিন পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক রুহুল মৃধা, তার ভাই ফরহাদ মৃধা ও দিন মজুর মোতালেব হোসেনের পরিবার। আগুনে তাদের ঘরসহ ঘরের আসবাবপত্র, কাপড় চোপড়, চাল-ডাল, হাঁস-মুরগী ও নিত্য প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঘরে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনটি বসত ঘরই সম্পূর্ণ পুড়ে যায়।

বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি বসতঘর পুড়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুনে আশ পাশের অন্যান্য ঘর গুলোতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। তবে এ অগ্নিকাণ্ডে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝