Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

খুলনায় ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা সাব্বির

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম  (ভিজিটর : ২৬)

দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি সাব্বির (২২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে খুলনা মহানগরীর  টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে এড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন, রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক ছাত্রদল নেতা সাব্বিরকে ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। 

সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কি কারণে তার উপরে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝