Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

সার সিন্ডিকেট বন্ধে মহাসড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৫৬ পিএম  (ভিজিটর : ২৬৫)

গাইবান্ধায় ফ্যাসিবাদের দোষর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিক মামলার পলাতক আসামী কামাল হোসেনকে বাফার সার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে পুর্নরবাসন করা এবং ১৯৯৫ সালের ন্যায় সার সংকট তৈরি করে বিএনপি সরকারের ভাবমুর্তি নষ্ট করতে পারে এই আশংকার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ মার্চ) দুপুরে গাইবান্ধার তুলসীঘাট বাফার গোডাউনে সামনে বল্লমঝাড় ও সাহাপাড়া জাতীয়াতাবাদী শ্রমিক দল এসবের আয়োজন করে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে আধা ঘন্টা অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

এসময় বক্তব্য দেন, জেলা যুব দলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক হাফিস আল আসাদ লিখন, বল্লমঝাড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী ইমন, কৃষক দলের সদস্য সচিব শামিম মিয়া, সাহাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র শাহা, সাহাপাড়া ইউপি শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলু খন্দকার বাচ্চু, সাহাপাড়া ইউপি বিএনপি সহ সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাহাপাড়া ইউপি বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহাবুবার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়ায় তিনি সারের সিন্ডিকেট তৈরি করে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অবিলম্বে গাইবান্ধার বাফার গোডাউনের লোডিং টেন্ডারটি বাতিল করে পুনরায় টেন্ডার দেয়ার জানান তারা।

অতিদ্রুত আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেতা কামাল হোসেনকে এই গোডাউন থেকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝