Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরা প্রেসক্লাবের সংবর্ধনায় নিতাই রায় ও মনোয়ার খান

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:০২ পিএম  (ভিজিটর : ৫৭)

ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনায় সিক্ত হলেন মাগুরার দুটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। মাগুরা প্রেসক্লাব এর আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী এ্যাড নিতাই রায় চৌধুরী ও মাগুরা এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান কে ফুলেল শুভেচ্ছা ও স্বারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা এবং ভালোবাসায় সিক্ত করে নেন মাগুরা জেলার কর্মরত প্রেস ক্লাবের সকল সদস্য সাংবাদিক বৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, অনুষ্ঠান সার্বিক ভাবে পরিচালনা করেন মাগুরা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রেসক্লাবে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমপি মনোয়ার হোসেন খান মাগুরা প্রেসক্লাব কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে তিনি সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করার জন্য আহ্বান করেন।  সাংবাদিকতার মাধ্যম দিয়ে যেন কোন বিড়ম্বনা তৈরি না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার অনুরোধ করেন। সদ্য নির্বাচিত সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী এ্যাড নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, আমার পরিচয় আমি আপনাদের লোক। আমার প্রথম ও শেষ ঠিকানা এই মাগুরা। মাগুরার বাইরে আমরা কেউ নই। মাগুরার উন্নয়নে আমরা বদ্ধপরিকর। বিগত সময়ের দুঃশাসন আর আমরা ফিরিয়ে আনতে চাই না। তিনি গুম খুন সন্ত্রাস সেই স্মৃতি এবং বিগত ১৮ বছর নির্বাচনবিহীন বাংলাদেশ সেই বিষয়টি তুলে ধরেন।

সংস্কৃতি মন্ত্রী এ্যাড নিতাই রায় স্মৃতিচারণ করে বলেন, আমি নিজেও একটি সময় সাংবাদিকতা করেছি। সাংবাদিকতার মাধ্যমে সত্য বেঁচে থাকে। নির্বাচনকালীন সময়ে আপনাদের সাংবাদিকতার ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি দেশকে এগিয়ে নিতে সংবাদপত্র বড় ভূমিকা থাকবে। ইতিমধ্যে সাংবাদিকতার উন্নয়ন নিয়ে তিনি তথ্যমন্ত্রী সঙ্গে কথা বলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝