Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

অবৈধ দোকান নির্মাণ ও বিদ্যালয়ের অর্থ লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ৬৭)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে অবৈধভাবে দোকান ঘর নিমার্ণ ও বিদ্যালয়ের অর্থ ভাগ বাটোয়ারা করে নেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন আবু সায়েম লিটন, নজরুল ইসলাম দুলু, আব্দুর রাজ্জাক, ওবায়দুর রহমান, এ বি মালেক মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির স্থানে অবৈধভাবে দোকান ঘর নিমার্ণের বিষয়টি বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক জানেন না বলে জানান। প্রশাসনকে দ্রত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। কোন ব্যবস্থা নেয়া না হলে বুলড্রোজার কর্মসূচি গ্রহণ করা হবে।

বক্তারা আরও জানান, বিদ্যালয়ের জায়গায় সঠিকভাবে যত দোকান আছে, নিমার্ণ খরচ, প্রতিমাসের ভাড়ার জন্য সব হিসাব প্রকাশ করার দাবী জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝