Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম  (ভিজিটর : ৪৮০)

রাজধানী ঢাকা মিরপুর পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র মাহে রমজানের ৯ম দিনে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি (পাবনা জেলাধীন আংশিক সাথিয়া, বেড়া,আমিনপুর থানা) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কাশিনাথপুর এর কৃতি সন্তান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মেম্বার প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কাশিনাথপুরের কৃতি সন্তান মোঃ সাইদুর রহমান খান সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, এমডি ও সিইও,যমুনা ব্যাংক পিএলসি, অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, প্রাক্তন উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি, ড. খন্দকার রহিমুজ্জামান সাবেক ব্যাংক কর্মকর্তা,পারভেজ খান সিইও, দৈনিক রূপালী বাংলাদেশ সাবেক সভাপতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব),খায়রুজ্জামান কামাল কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে). সাবেক সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস),মোঃ সাইদুল ইসলাম, পরিচালক,বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম। 

ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর এর সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে উঠবে । 

উপস্থিত অতিথিবৃন্দ বলেন ঢাকাতে এমন আয়োজন এর আগে কখনোই হয়নি। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম আগামীতে আরও ভালো ভাবে সবাইকে সাথে নিয়ে চালিয়ে যেতে পারবো। 

সংগঠনের গ্রুপ এডমিন সদস্য মোঃ আসাদুজ্জামান সুজন এডমিন গ্রুপের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত  মোঃ আজাদ সিদ্দিকী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আজাদুর রহমান আজাদ, মোঃ সিরাজুল ইসলাম জিন্নাহ, মোঃ শাহিনুর রহমান, ইমরুল কায়েস লিটন, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সোহেল রানা জিন্নাহ, মোঃ মাসুদ খান, সোয়েব রায়হান দরবেশ, মোঃ তারিকুল ইসলাম টুটুল, মোঃ উজ্জ্বল হোসাইন, মোঃ ইমদাদুল হক মাসুম, আসাদুজ্জামান বিকাশ সাংবাদিক, মো: মাহফুজুর রহমান ডিবি সিটি সাইবার ঢাকা,মোঃ আবদুল কদ্দুস, মোঃ শাকিল হোসেন তনু, মোঃ রাকিবুল হাসান।

সভাপতি বক্তব্য শেষে হাফেজ দেলোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

উল্লেখ্য উত্তর বঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর, পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত।কাশীনাথপুরের দক্ষিণ-পশ্চিমে আহম্মদপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়ন, উত্তরে চাকলা ও করমজা ইউনিয়ন, পূর্বে জাতসাখিনি ইউনিয়ন দ্বারা বেষ্টিত। কাশীনাথপুরের দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত।

উল্লেখ্য ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি ২০২৪ ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল এর মাধ্যমে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ঈদে দূস্থদের মাঝে খাবার বিতরণ,বাস,লঞ্চ ও ফেরি ঘাটে ঈদে চলাচল যাত্রীদের জন্য সচেতনতা মূলক ব্যানার ও ফেস্টুন লাগানো,  কাশিনাথপুরের চা চক্র ও স্কুল মাঠ পরিস্কার অভিযান, দেশের ভয়াবহ বন্যায় বিমান বাহিনীর কাছে বন্যার্তদের জন্য খাবার বিতরণ, বৃহত্তর কাশিনাথপুর এলাকার এতিমখানায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা উপকরণ  (ব্যাগ খাতা কলম) বিতরণ, আর্থিক অসচ্ছল অসুস্থ রোগীর আর্থিক সহায়তা প্রদান উল্লেখযোগ্য।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝