Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫জন গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম  (ভিজিটর : ৪৪)

মাগুরা জেলার সদর থানাধীন বাটিকাডাঙ্গা চার রাস্তার মোড়ে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অফিসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করে উভয় পক্ষের ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই মাগুরা জেলা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), মোঃ রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), মোঃ সাইফুল ইসলাম (৪৪), মোঃ ওসমান (২৩), মোঃ সাব্বির হোসেন (২৫), মোঃ হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), মোঃ আরিফ শেখ (৩৫), মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনিরুল শেখ, মোছাঃ শিকা বেগম (২৬) ও আবুল হোসেন আবু (৫৬)।

এ ঘটনায় মাগুরা সদর থানা-এ পৃথক দুইটি মামলা রুজু হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, পিপিএম বলেন, “সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে—দল-মত নির্বিশেষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝