Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

মুন্ডুমালায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম  (ভিজিটর : ৫২)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর ও বাধাইড় ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বাধাইড় ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, রমজান মাস সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা চর্চা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি এম আক্কাস আলী, রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) সদস্য সচিব আতিকুর রহমান, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, তানোর পৌর জামায়াতের আমীর মোকছেদ আলী, কলমা ইউনিয়নের আমীর আমিনুল ইসলাম, কামারগাঁ ইউনিয়নের আমীর শাহজাহান মুকুল, তালন্দ ইউনিয়নের আমীর শামসুদ্দীন ইসলাম, সরনজাই ইউনিয়নের আমীর আফজাল হোসেন, চাঁন্দুরিয়া ইউনিয়নের আমীর রুহুল আমিন ও পাঁচন্দর ইউনিয়নের আমীর জুয়েল রানা, শিবিরের জেলা পশ্চিম সেক্রেটারি আব্দুল মমিন, সাবেক জেলা সভাপতি রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝