গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) এর ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা আদায় করা হয় বলে জানায় র্যাব।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও জামাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১, উত্তরার কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইফতেখার সহ র্যাবের অন্যান্য সদস্যরা।
অভিযানকালে টঙ্গীর বিসিক এলাকার শাপলা ফুডস লিমিটেড কারখানাকে তিন লাখ টাকা এবং জামাই বাজার এলাকার সারা তানভির ফুডস কারখানার মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এফপি/জেএস