Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম  (ভিজিটর : ৫০)

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে ছোনগাছা–দোসতিনা গ্রামে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীকোল ইউনিয়নের দোসতিনা ও ছোনগাছা গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি গ্রুপের বিরোধ চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন মোঃ সালেক সর্দার (৬০) এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন খন্দকার হাবিবুর রহমান হাবিব (৪৫)।

সোমবার রাতে দোসতিনা বাজারে আলিমের চায়ের দোকানের সামনে হাবিব গ্রুপের সদস্য মোঃ মুকুল (৪০) অবস্থানকালে সালেক সর্দার গ্রুপের কয়েকজন দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

পরবর্তীতে ঘটনার জেরে হাবিব গ্রুপের লোকজন ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে দোসতিনা বাজারে এলে সালেক সর্দার গ্রুপের সদস্যরা সরে যান। এ সময় সালেক সর্দার গ্রুপের সমর্থক মোঃ হালিম সর্দার (৪৫) ও খোকন সর্দার (৫৫)-কে মারধর করে গুরুতর আহত করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝