এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর পরই মাগুরা ফিরে তিনি জেলার উন্নয়নে বিশেষ করে তার নির্বাচনী এলাকার মাগুরা-১ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
মাগুরা জেলার সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি সার্বিক বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা কোথায় তুলে ধরেন।
মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, তিনি মাগুরার সার্বিক উন্নয়নে কাজ করতে চান এবং জেলায় দুর্নীতি ও চাঁদাবাজদের কোনো স্থান নেই।
তিনি বলেন, “যারা এই জেলায় দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। স্বাস্থ্য খাতে তিনি সর্বোচ্চ উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারই অংশ হিসেবে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।”
এছাড়াও তিনি বলেন, “শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। আপনারা আমাকে সহযোগিতা করুন, যেন একটি পরিচ্ছন্ন ও উন্নত মাগুরা গড়ে তুলতে পারি।”
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ ও শরীফ স্বাধীন প্রমুখ। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বোপরি তিনি সাংবাদিকদের প্রতি বিশ্বাস কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংসদ নির্বাচনের সাংবাদিকদের সততার সহিত অগ্রণী ভূমিকার ভৈয়সী প্রশংসা করে সংবাদ সম্মেলনের ইতি টানেন।
এফপি/জেএস