Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

মোল্লাহাটে এনজিও সক্ষমতা বৃদ্ধির ৩ দিনব্যাপী কর্মশালা শুরু

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম  (ভিজিটর : ৩১)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ডিজিটাল পরিসরের সুযোগকে কার্যকরভাবে কাজে লাগানো এবং চ্যালেঞ্জসমূহ মোকাবিলার মাধ্যমে শিশু ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সমূহকে শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ-এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাড়িদাহ এডামসের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো—রংধনু নারী উন্নয়ন সংস্থা, গাড়ফা পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থা, গাড়ফা স্বপ্ন সিঁড়ি যুব মহিলা উন্নয়ন সংস্থা, আটজুড়ী নারী উন্নয়ন সংস্থা ও কোদালিয়া নারী উন্নয়ন সংস্থা। এসব প্রতিষ্ঠানের মোট ২০ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

আয়োজক সূত্র জানায়, তিন দিনব্যাপী এ কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন প্ল্যাটফর্মে কার্যকর যোগাযোগ, শিশু ও তরুণদের অধিকার সংরক্ষণ, সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা স্থানীয় পর্যায়ে শিশু ও তরুণদের জন্য নিরাপদ ও সহায়ক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প পরিচালক এডভোকেট মোঃ রফিকুল আলম।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝