Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

রাণীনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম  (ভিজিটর : ২১৮)

নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- রাণীনগর উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রর্থনা করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চিত্রাঅংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামসহ অনেকইে। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝