Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

পিরোজপুরে ভাষা শহীদদের স্মরণে প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম  (ভিজিটর : ৩৪)

২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরে পর্যায়ক্রমে পিরোজপর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রসাশক আবু সাঈদ , পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী।

জেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব, পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে।

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের কর্মসূচির আয়োজন করেছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝