Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

ইউপি সদস্যের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম  (ভিজিটর : ২৯)

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. জাহিদুল ইসলামের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ এনে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়ির উঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম। এ সময় তার স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় জনকল্যাণ, স্থানীয় উন্নয়ন ও মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত আছেন। তার দাবি, সুন্দরগঞ্জ থানায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নেই।

তিনি অভিযোগ করেন, ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে সুন্দরগঞ্জ থানার এসআই আব্দুল লতিফসহ কয়েকজন পুলিশ সদস্য তার অনুপস্থিতিতে তার বাড়িতে আসেন। এ সময় ঘরের বেড়ায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করা হয়। শব্দ শুনে তার স্ত্রী ও দুই সন্তান জানালা দিয়ে পুলিশ উপস্থিতি দেখতে পান।

ইউপি সদস্যের ভাষ্য অনুযায়ী, তার স্ত্রী পুলিশের আসার কারণ জানতে চাইলে তারা নিজেদের থানার লোক পরিচয় দিয়ে গেট খুলতে বলেন। পরে তারা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে শয়নকক্ষ ও গোয়ালঘরসহ কয়েকটি কক্ষ তল্লাশি চালান। তবে কোনো আলামত বা আপত্তিকর কিছু না পেয়ে চলে যান বলে তিনি দাবি করেন।

পরে তিনি বিষয়টি জানতে পেরে এসআই আব্দুল লতিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি থানায় আসার কথা বলেন বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম।

এ ঘটনায় তিনি নিজেকে অসম্মানিত বোধ করছেন উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যেত। ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে প্রয়োজন হলে চেয়ারম্যানের মাধ্যমে বা সরাসরি ফোনে তাকে ডাকা যেত বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার এসআই আব্দুল লতিফ বলেন, ওই এলাকা দিয়ে মাদক চোরাচালান হচ্ছে খবর পেয়ে আমরা সেখানে অভিযানে যাই। এরপর আমরা সংশ্লিষ্ট ইউপি সদস্যের সাথে কথা বলার জন্য তাঁর বাড়িতে গিয়েছি। সেখানে তল্লাশি করা বা অন্য কোন উদ্দেশ্য ছিল না।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝