Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

মোল্লাহাটে সরকারি খাল দখল, অবৈধ সার ব্যবসা

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিটর : ৫৯)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা এলাকায় সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ এবং লাইসেন্স ছাড়া রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় শফিক ফকিরের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার সোনাপুরা গ্রামের তহম আলী ফকিরের ছেলে শফিক ফকির দীর্ঘদিন ধরে সোনাপুরা খেয়াঘাট এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করছেন। একই ঘরে মুদি পণ্য, সবজি, রাসায়নিক সার ও কীটনাশক বিক্রি করছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কীটনাশকের লাইসেন্স থাকলেও সারের কোনো বৈধ লাইসেন্স তার নেই। তবুও তিনি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি তিনি সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে শফিক ফকির স্বীকার করেন যে তার সারের লাইসেন্স নেই। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মোল্লাহাট উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, একঘরে কোনভাবেই সরা ও কীটনাশককের সাথে মুদি বা অন্য কোনো ব্যবসা করা যাবেনা না এমনটি কেউ করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি খাল উদ্ধার ও কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝